ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে
দি নিউজ লায়নঃ মেখলিগঞ্জের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল।গত পঞ্চায়েত নির্বাচনে ১০ আসন বিশিষ্ট ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ আসনে জয়ী হয় তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে ভাজপা ৩ টি আসনে এবং কংগ্রেস ২ টি আসনে জয় পায়। পরবর্তীতে কংগ্রেসকে বিজেপি সমর্থন করলে তৃণমূল ও বিরোধীরা সমান সমান হয়ে যায়। টসের মাধ্যমে প্রধান নির্বাচন হয়ে কংগ্রেসের মৃত্যুঞ্জয় সিংহ সরকার ওই পদে বসেন।
কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফলের পর কংগ্রেসের পঞ্চায়েত সদস্য উত্তম রায় রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর নেতৃত্বে তৃণমূলে যোগ দেন৷ ফলে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় ৬। এরপর এক সপ্তাহ আগে অনস্থা প্রস্তাবের আবেদন করে তৃণমূল। এদিন সেই অনস্থা প্রস্তাবের ভোটাভুটি হয়। বিজেপি ও কংগ্রেস পঞ্চায়েত সদস্যরা সেই ভোটাভুটিতে অংশ গ্রহণ না করায় কোন রকম বিরোধিতা ছাড়াই কংগ্রেসের প্রধান মৃত্যুঞ্জয় সিংহ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়।
তৃণমূলের দাবি, ভোটবাড়ির প্রধান একক ভাবে কাজ করতেন। এর ফলে উন্নয়নের পিছিয়ে পড়েছে ভোটবাড়ি এলাকার। এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে ওই গ্রাম পঞ্চায়েত চলে আসায় উন্নয়ন তরান্বিত হবে।
অন্যদিকে অনস্থা প্রস্তাবের ভোটাভুটি ঘিরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। মেখলিগঞ্জের এসডিপিও অলোক রঞ্জন মুন্সি, সার্কেল ইন্সপেক্টর পূরণ রাই, মেখলিগঞ্জের ওসি ভাস্কর রায়, কুচলিবাড়ির ওসি কাজল দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত ছিলেন।

Post a Comment